রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মিয়ানমারের ওপর অস্ত্রনিষেধাজ্ঞা ও নিন্দা প্রস্তাব জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের চার মাস পর দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জানা গেছে, মিয়ানমারের জান্তা সরকারের প্রতি নিন্দার প্রস্তাবও গৃহীত হয়েছে সেখানে। খবর বিবিসি’র।

শুক্রবার (১৮ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন দিয়েছে বিশ্বের একশ ১৯ দেশ।

তবে এর বিপক্ষে মত দিয়েছে বেলারুশ; সে দেশেও স্বৈরতন্ত্র চালু আছে। জানা গেছে, মত দেওয়া থেকে বিরত থেকেছে চীন-রাশিয়াসহ মোট ৩৬ দেশ।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের এই প্রস্তাবের কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও রাজনৈতিকভাবে অনেক গুরুত্ব রয়েছে।

জাতিসংঘে মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রতিনিধিত্বকারী বিশেষ দূত কিয়াও মো তুন বলেছেন, এ ধরনের ‘লঘু’ প্রস্তাব পাস করতে জাতিসংঘের এতটা বেশি সময় লাগার জন্য তিনি খুবই অসন্তুষ্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ