বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

নির্বাচনের বিজয় মিছিলে ককটেল হামলা, যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলায় নির্বাচনের বিজয় মিছিলে ককটেল হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে নির্বাচনী সহিংসতায় এই উপজেলায় মৌজে আলী মৃধা (৬৫) নামে আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই নিয়ে নির্বাচন কেন্দ্রীক সহিংসতায় এক দিনে একই উপজেলায় দু‘জন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

তিনি জানান, খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণার পরপর ওই এলাকায় বিজয় মিছিল বের করে বিজয়ী সদস্য টিউবওয়েল মার্কার গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা। এ সময় পরাজিত প্রার্থী মোরগ মার্কার আরজ আলী সরদারের সমর্থকরা ওই মিছিলে ককটেল হামলা চালায়। এতে আবু বক্কর মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এই ঘটনায় আরো দু’জন আহত হন। এ ছাড়া নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রেঞ্জ ডিআইজি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ