বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ইরানের নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন। রায়িসিকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং ভ্রাতৃপ্রতীম ইরানি জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে লেখা বার্তায় শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক বিদ্যমান রয়েছে যা আপনার দায়িত্ব পালনের সময় উত্তরোত্তর শক্তিশালী হবে।

ইংরেজিতে লেখা অভিনন্দন বার্তায় আরও বলা হয়েছে, ‘আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনা প্রমাণ করে আপনার নেতৃত্বের প্রতি ইরানের জনগণের বিশ্বাস ও গভীর আস্থা রয়েছে।’

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে লেখা বার্তায় শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক বিদ্যমান রয়েছে যা আপনার দায়িত্ব পালনের সময় উত্তরোত্তর শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ‘আমি আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করছি এবং ভ্রাতৃপ্রতীম ইরানি জনগণের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করছি।’

গত শুক্রবার (১৮ জুন) ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে শতকরা প্রায় ৬২ ভাগ ভোট পেয়ে বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ