বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

মাথা ন্যাড়া করে তৃণমূলে যোগ দিলেন বিজেপির একঝাঁক কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে বিপুল বিজয়ের পর ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা দলে দলে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে। কেউ কেউ ‘ভুলের প্রায়শ্চিত্ত’ করতে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে ফিরছেন তৃণমূলে। গতকাল মঙ্গলবার খানাকুলেও তৃণমূলে যোগ দিলেন এলাকার একঝাঁক বিজেপি নেতাকর্মী।

জি-নিউজের খবরে বলা হয়েছে, বিজেপির কর্মী হওয়াকে ভুল কাজ বলে স্বীকার করে মাথা মুণ্ডিয়ে যোগ দিয়ে এবার ব্যাপক আলোচনায় এসেছেন খানাকুলের বলপাই বিজেপি নেতা বিভাস মালিক। তার নেতৃত্বে একঝাঁক বিজেপি নেতাকর্মী মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অধিকাংশ নেতাকর্মীই মাথা ন্যাড়া হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আলোচিত ঐ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ সদস্য অপরূপা পোদ্দার।

নিজেদের দুর্বলতার কথা অস্বীকার করে বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ দাবি করেছেন, খানাকুলে বিভাস মালিকসহ কয়েক জন বিজেপিতে যোগ দিয়েছেন। ওরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল। এখন দেখছে বিজেপিতে এসে কোনো লাভ নেই। আসলে ওরা ইনকাম করার জন্য এসেছিল। এখন ওরা সেটা বুঝতে পেরেছে। এরা কোনো দলের সম্পদ হতে পারে না। এরা ভবঘুরে। এতে দলের কোনো ক্ষতি হবে না। দলের আসল সমর্থকরা এখনো অত্যাচারিত হয়ে বিজেপিতেই রয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ