শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহে ড্রামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরিফ খান প্রান্ত (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ময়মনসিংহ- ফুলবাড়ীয়া সড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

নিহত প্রান্ত ফুলবাড়ীয়া কলেজের অফিস সহকারি আব্দুল লতিফ খানের ছেলে। তাদের বাড়ি উপজেলার কুশমাইল ইউনিয়নের দেউনাইপাড় গ্রামে।

ফুলবাড়ীয়া থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস ছাত্তার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসআই ছাত্তার জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত প্রান্ত সরকারি ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ড্রাম ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

ফুলবাড়ীয়া কলেজের ভাইস প্রিন্সিপাল আমজাদ হোসেন জানান, আহত অবস্থায় প্রান্তকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ