রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

করোনা আক্রান্ত মায়ের নিরাপদ সন্তান জন্মদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাসপাতালের করোনা ওয়ার্ডে শিশুর জন্ম। অত্যন্ত নিরাপদেই সন্তান জন্ম দিলেন করোনা আক্রান্ত মা। এরপর উৎসবের আমেজ দেখা দেয় সবার মাঝে। মুখে হাই ফ্লো ন্যাজল ক্যানুলায় ৬০ লিটার করে অক্সিজেন নিয়েও প্রসব বেদনা ভুলে মা জন্ম দিয়েছে সন্তান।

বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের কোভিড ওয়ার্ডে জন্ম নেয় শিশুটি। এরপর সবাই আত্মীয় না হয়েও আনন্দে আত্মহারা হয়েছেন ডাক্তার নার্সসহ সংশ্লিষ্টরা।

মীরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর এলাকার মানসী ভিলার আব্দুল মোতালেবের স্ত্রী ঝুমা আক্তার (২৩) দশ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় করোনায় আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য প্রকল্পে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

এরপর ঝুমা আক্তারকে গত ২৮ জুন ভর্তি করা হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। কোভিড আইসিইউতে শুরু হয় তার চিকিৎসা। অবস্থার অবনতি ঘটলে হাই ফ্লো ন্যাজল ক্যানোলায় ৬০ লিটার করে অক্সিজেন যোগান দিতে হয় তাকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ