শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

গাজায় ফের হামলা: ইসলামী আন্দোলন বাংলাদেশের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এ জন্য আন্তর্জাতিক আদালতে জারজরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচার করতে হবে।

নেতৃদ্বয় বলেন, জায়নবাদী ইসরায়েল পুরো বিশ্বে অশান্তি আগুন জ্বালিয়ে রেখেছে। এখন শান্তি পেতে হলে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়ে কে উৎখাত করতে হবে। গত ১০ মে গাজা উপত্যকায় বিমান হামলা করে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন।

‘এভাবে একের পর এক হামলা করে ফিলিস্তিনে নারী, পুরুষ, শিশু হত্যা করে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। বিশ্বের মুসলিম নেতৃত্বকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ