শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

বিনা প্রয়োজনে বের হওয়ায় রাজধানীতে গ্রেফতার ৩২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কঠোর লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ গ্রেফতার ও যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট ও টহল দিয়ে যৌক্তিক কারণ ছাড়া যারা ঘরের বাইরে বের হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। যারা বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ বলতে পেরেছেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২০৮ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। নগরবাসীকে আরো বেশি সচেতন হতে হবে। অকারণে ঘর থেকে বের হয়ে করোনা ভাইরাস নিজের ঘরে বহন করে নিজেরাই ঝুঁকির মধ্যে পড়ছেন। পুলিশ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি মানুষকে সচেতন করার চেষ্টাও করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ