মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

কানাডায় দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ৭১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তাপদাহের ফলে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৭১৯ জনে দাঁড়িয়েছে। কানাডার পশ্চিমাঞ্চলে আরো পাঁচশ মানুষের মৃত্যুর শঙ্কা রয়েছে।

গতকাল শুক্রবার ব্রিটিশ কলম্বিয়া চীফ জানিয়েছেন, দাবদাহের কারণে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে গেছে। রেকর্ড তাপমাত্রায় ভোগান্তিতে পড়েছে বেসামরিক নাগরিক।

চলতি সপ্তাহে দেশটিতে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তার মধ্যে ব্রিটিশ কলম্বিয়ার পরিস্থিতি খুবই খারাপ।

সেখানকার প্রধান লিসা লাপয়েন্তে বলেছেন, অনুগ্রহ করে পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং বিশেষ করে যারা একা থাকেন তাদের খোঁজ নিন।

একদিকে দাবদাহ, এরই মধ্যে বাড়তি ভোগান্তি দাবানল। সবমিলিয়ে ঝুঁকিতে পড়েছে বহু মানুষ। কলম্বিয়ার ফায়ার সার্ভিস বলছে, বহু জায়গায় দাবানলের সৃষ্টি হচ্ছে। অনেক জায়গা পুড়ে গেছে। সূত্র: গার্ডিয়ান

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ