মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

মায়ামিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২ হয়েছে। শুক্রবার ধ্বংসাবশেষ থেকে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া সোমবার ফ্লোরিডায় হারিকেন এলসা আঘাত হানতে পারে এমন পূর্বাভাসের পর মায়ামির আরেকটি ঝুঁকিপূর্ণ ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে গেল ২৪শে জুন মায়ামির সার্ফসাইড এলাকার চ্যাম্পলেইন টাওয়ার্স সাউথ নামের ১২-তলা আবাসিক ভবনটি ধসে পড়ে। এঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১২৬ জন।

নয় দিনের উদ্ধার অভিযানে জীবিত উদ্ধার হয়নি কেউই। ৪০ বছর আগে নির্মিত ভবনটি ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি। তবে ২০১৮ সালের একটি প্রতিবেদনে ভবনটির নকশায় কিছু ত্রুটি ছিল বলে জানানো হয়।

গত বৃহস্পতিবার প্রথম প্রহরে সুউচ্চ ভবনটির বিশাল একটি অংশ ধসে পড়ে। ওই সময় ভবনটির ১৫৬ ইউনিটের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ