শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

কানাডায় শিশুসহ দুই মুসলিম পরিবারের সাত সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

কানাডার আলবার্তায় আগুনে পুড়ে চার শিশুসহ সাত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান মুসলিম নাগরিক নিহত হয়েছেন। একটি বিদেশি সংবাদ সংস্থা জানিয়েছে, কানাডার আলবার্তায় একটি বাড়িতে লাগা আগুনে চার শিশুসহ সাতজন নিহত হয়েছেন। তবে সেখানে থাকা পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেছে।

ক্যালগারি মসজিদের ইমাম সৈয়দ সোহরাওয়ার্দী গণমাধ্যমকে জানান, যে বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে দুটি পরিবার বাস করতো। তারা কিছু দিন আগে এখানে এসেছিলেন।

জানা যায়, অগ্নিকাণ্ডের পর বাড়ির মালিক প্রথমে তার দুটি বাচ্চাকে বাইরে নিয়ে যায় এবং তার পরে তার ভাইয়ের বাচ্চাদের বাসা থেকে বের করে আনে। তবে অন্যদের উদ্ধার করার সুযোগ তিনি পাননি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করা যায়নি এবং কোন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া যায়নি। দুর্ঘটনার মূল কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জাহিদ হাফিজ একটি ঘরের আগুনে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তারা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সাথে রয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ