শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

টিকার অগ্রাধিকারে কৃষক-শ্রমিক-আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী সপ্তাহ থেকেই সারা দেশে শুরু হচ্ছে গণটিকা। ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্না আর জেলা-উপজেলায় দেয়া হবে সিনোফার্মের টিকা। টিকা নেয়ার অগ্রাধিকায় তালিকায় যুক্ত হচ্ছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। এদিকে, টিকা নেয়ার বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে।

মহখালীর ইপিআই স্টোর। কোভ্যাক্স থেকে পাওয়া ২৫ লাখ মডার্নার টিকা আর ২০ লাখ সিনোফার্মের টিকা রাখা হয়েছে এখানে। দুই থেকে আট ডিগ্রিতে সিনোফার্ম আর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে মডার্নার টিকা।

স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুধু সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা। ওই এলাকার মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল ও সিটি করপোরেশনের নির্দিষ্ট টিকাকেন্দ্র থেকে নেয়া যাবে টিকা।

আর চীনের সিনোফার্মের টিকা দেয়া হবে জেলা ও উপজেলায়। সবার টিকা নিশ্চিতে গ্রামে করা হবে অস্থায়ী টিকা ক্যাম্প। এসব তথ্য জানান, টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

ডা. শামসুল হক আরো জানান, কমানো হলো টিকা নেয়ার বয়সসীমা। ৩৫ বছরের বেশি যে কেউ সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন করে নিতে পারবেন টিকা। তবে প্রাধান্য পাবেন বয়স্করা। এবার টিকার অগ্রাধিকা তালিকায় যুক্ত হচ্ছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। আইনজীবীদের মধ্যে আপাতত টিকা পাবেন, শুধু বারের সদস্যরাই।

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ায় তাদেরকেও টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, আপাতত টিকা পাবেন ৫৫ বছরের বেশি বয়সীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ