বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নতুন বিধি-নিষেধ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের অভ্যন্তরে যাত্রীবাহী সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর আগে গত ১ জুন বেবিচক জানিয়েছিল, ৭ জুন পর্যন্ত দেশের অভ্যন্তরে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে জরুরি চিকিৎসা সেবা, ত্রাণ ও মানবিক সহায়তার জন্য ফ্লাইট ও কার্গো বিমান চালু থাকবে । সেক্ষেত্রে সেসব ফ্লাইটের যাত্রী ও ক্রুদের জীবানুনাশক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে বেবিচক।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ জুন থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন চলছে। এই লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠানের যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বেবিচকের আরেক নির্দেশনায় বতসোয়ানা, ভারত, মঙ্গলিয়া, নমিবিয়া, নেপাল, পানামা, সাউথ আফিকা, তিউনিসিয়ার সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে।এ দেশগুলো থেকে কোন বিদেশি নাগরিক দেশে প্রবেশ করতে পারবেন না।

এছাড়া আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোষ্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, উরুগুয়ে থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের দুই ডোজের ভ্যাকসিন নিতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ