শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

মাওলানা আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ করোনা আক্রান্ত: দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: তরুণ ইসলামি ইসলামী আলোচক ও দাঈ মাওলানা আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ’র করোনা পজেটিভ। বর্তমানে তিনি নিজ বাসায় ডাক্তারের পরামর্শ অনযায়ী চিকিৎসা নিচ্ছেন।

মাওলানা আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর করোনা আক্রান্তের বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আলোকিত জ্ঞানের সঞ্চালক ও রাহবার মাল্টিমিডিয়ার সত্বাধিকারী মুফতি সাইফুল ইসলাম।

মুফতি সাইফুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে তার করোনার কিছু সিনড্রম দেখা দিলে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে করোনা পরীক্ষা করান। গতকাল রেজাল্ট এলে সেখানে দেখা যায় তার করোনা পজেটিভ।

বর্তমানে তিনি ইবনে সিনার চিকিৎসক ডা. নুরুল্লাহর তত্ত্বাবধানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে মুফতি সাইফুল ইসলাম বলেন, বর্তমানে তার অবস্থা স্বাভাবিক। তবে তিনি অনেকদিন ধরে কিডনির সমস্যায়ও ভোগছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ