শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মাল্টার জেলে আটক ১৫৬ বাংলাদেশির নাম প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের ছোট্ট দেশ মাল্টার জেলে আটক থাকা ১৫৬ বাংলাদেশির নাম প্রকাশ করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেলে থাকা বাংলাদেশিদের নাম প্রকাশ করা হয়েছে। এর আগেও একই নিয়মে ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, নাম প্রকাশের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় জেলে থাকা বাংলাদেশিদের মাল্টাতে কীভাবে রাখা যায়, এ নিয়ে মাল্টার বড় একটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে আয়েবা। ইতোমধ্যে অসহায় বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা হতাশা প্রকাশ করেন।

আয়েবার অন্যতম সহসভাপতি ফিরোজ আহমেদ ইতোমধ্যে সরেজমিন মাল্টা গিয়ে পরিস্থিতি দেখে এসে এ বিষয়ে কথা বলেন মাল্টার নেতৃস্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষায় তাদের পাশে আগেও ছিল অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

এ ব্যাপারে আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, আইনি সহায়তায় অসহায় বাংলাদেশিদের এখানে রাখার জন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা বরাবর অসহায় বাংলাদেশিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

প্রসঙ্গত, আটক বাংলাদেশিরা সেখানে থাকার জন্য মাল্টা সরকারের কাছে রাজনৈতিকসহ ভিন্ন ধরনের আশ্রয় প্রার্থনা করেছেন। তারা বিভিন্ন দেশ হয়ে অবৈধ পথে মাল্টাতে আসেন। ২০১৭ সালে ইউরোপ ইউনিয়নের অবৈধদের ফেরত পাঠানোর চুক্তি অনুযায়ী যে কোনো সময় তাদের দেশে ফেরত পাঠাতে পারে মাল্টা সরকার।

No description available.

No description available.

No description available.

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ