বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ায় বৈধতা পেতে আড়াই লাখ অভিবাসীর নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বৈধতা পেতে রিক্যালিব্রেশন কর্মসূচিতে নিবন্ধন করেছেন দুই লাখ ৪৮ হাজার ৮৩ অবৈধ অভিবাসী।

অবৈধ অভিবাসীদের জন্য জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি (পিক) বাস্তবায়নের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত বা টিকাদান কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এ কর্মসূচির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে মন্ত্রিপরিষদ।

৫ জুলাই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জেনারেল দাতুক ওয়ান আহমদ ডাহলান আবদুল আজিজ এক বিবৃতিতে বলেছেন, ২৩ জুন মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। প্রাথমিকভাবে এ কর্মসূচিটি ২০২০ সালের ১৬ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর করা হয়েছিল।

ওয়ান আহমদ ডাহলান বলেন, ১ জুলাই পর্যন্ত দুই লাখ ৪৮ হাজার ৮৩ অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯৭ হাজার ৮৯২ জন রিটার্ন রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় তাদের নিজ দেশে ফিরে যেতে নিবন্ধন করেছেন এবং শ্রম পুনরুদ্ধার রিক্যালিব্রেশন প্রোগ্রামের অধীনে এক লাখ ৪৯ হাজার ৮৮৯ জন বৈধতার জন্য নিবন্ধিত হয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ