শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

‘সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু হওয়া জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ প্রতিবেদনে জানানো হয়েছে, হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিকদের দুই-তৃতীয়াংশ ভাগই মনে করেন সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু ধর্মের অনুসরণ করা জরুরি। গত ২৯ জুন এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে পিউ রিসার্চ।

এতে জানানো হয়, করোনা মহামারীর আগে ২০১৯ সালের শেষ থেকে ২০২০ সালের শুরু পর্যন্ত এই জরিপ চালানো হয়। ‘ভারতে ধর্ম : সহনশীলতা ও বিচ্ছিন্নতা’ (রিলিজিয়ন ইন ইন্ডিয়া : টলারেন্স অ্যান্ড সেগ্রিগেশন) শিরোনামের এই জরিপে মোট ২৯ হাজার নয় শ’ ৯৯ জন অংশগ্রহণকারী এতে অংশ নেন।

জরিপে অংশ নেয়া ৬৪ ভাগ হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক মত দেন, সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু হওয়া জরুরি। অপরদিকে ৫৯ ভাগ মত প্রকাশ করেন, সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দিতে কথা বলতে পারাটা জরুরি।

সত্যিকার ভারতীয় হতে দুইটি বিষয়ের ওপরই গুরুত্ব দেন জরিপে অংশ নেয়া ৫১ ভাগ হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক।

একইসাথে অন্য ধর্মের নাগরিকের সাথে হিন্দু নারীদের বিয়ে বন্ধ করতে ৬৭ ভাগ ও হিন্দু পুরুষদের বিয়ে বন্ধ করতে ৬৫ ভাগ মতামত দেন।

জরিপে অংশ নেয়া ৮৫ ভাগ হিন্দু অবশ্য মত প্রকাশ করেন, সত্যিকার ভারতীয় পরিচয়ের সাথে সকল ধর্মকে সম্মান করার বিষয় জড়িত। এই প্রশ্নে ৭৮ ভাগ মুসলমান ভারতীয় নাগরিক, ৭৮ ভাগ খ্রিস্টান, ৮১ ভাগ শিখ, ৮৪ ভাগ বৌদ্ধ ও ৮৩ ভাগ জৈন নাগরিক একমত হন।

এদিকে জরিপে অংশ নেয়া ৭২ ভাগ হিন্দু নাগরিক মত দেন, যারা গরুর গোশত খাবে তারা হিন্দু নয়। এর বিপরীতে ৪৯ ভাগ মত দেন, যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, তারা হিন্দু নয়। অপরদিকে ৪৮ ভাগের মতামত, যারা মন্দিরে যায় না ও পূজা করে না, তারা হিন্দু নয়।

সূত্র: পিউ রিসার্চ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ