রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২

লকডাউন উঠিয়ে নেয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: খুব তাড়াতাড়ি করোনার বিধিনিষেধ উঠিয়ে নেয়ার বিরুদ্ধে সরকারগুলোকে হুঁশিয়ারি করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, যেসব দেশ এ ঝুঁকি নিয়েছে, তাড়াহুড়ো করে স্বাভাবিকতায় ফিরে যাওয়ায় তাদের অনেক বড় খেসারত দিতে হতে পারে।

মঙ্গলবার (৬ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, সংক্রমণের নতুন ঢেউ কাছেই চলে আসছে। বিশ্বের অধিকাংশ অঞ্চলে মহামারি কেবল শুরু হয়েছে।

তিনি আরও জানান, মহামারি শেষ হয়ে যায়নি। আমেরিকার দেশগুলোলোতে সপ্তাহে ১০ লাখ মানুষের করোনা শনাক্ত হচ্ছে। ইউরোপের অবস্থাও ভালো না, সেখানে সপ্তাহে পাঁচ লাখ মানুষ সংক্রমিত হচ্ছেন। এটি এমন কিছু না, যা চলে গেছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার পরিচালক ডা. মাশিডিসো মোইতি হুঁশিয়ারি দেন, মহাদেশটিতে মহামারির তৃতীয় ঢেউয়ের মাত্রা ও গতি—আমরা আগে যেগুলো দেখেছি, তার কোনোটির মতোই হবে না। এখন প্রতি তিন সপ্তাহে করোনা সংক্রমণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিতীয় ঢেউয়ের শুরুতে যেটা চার সপ্তাহে হতো।

রাশিয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা আরেকটি দৈনিক রেকর্ড ভেঙেছে মঙ্গলবার। দেশটিতে এদিন ৭৩৭ জনের বেশি প্রাণহানি ঘটেছে। আর গত মাসের চেয়ে সংক্রমণ সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। জুনের শুরুতে যেটি ৯ হাজার ছিল, চলতি সপ্তাহে তা ২৩ হাজার।

এছাড়া করোনার ডেলটা ধরন নিয়ে উদ্বেগ বাড়ছে। গত এপ্রিলে এ ধরন প্রথম ভারতে শনাক্ত হয়। এখন পর্যন্ত এ অতিসংক্রামক ধরন প্রায় ১০০টি দেশে ছড়িয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে একটি দেশের জনসংখ্যার ৮০ শতাংশকে করোনার টিকা দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। উন্নত টিকাদান কর্মসূচির দেশগুলোর জন্যও যা অনেক কঠিন একটি কাজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ