রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা

মার্কিন-আফগান নিরাপত্তা চুক্তি ছিল ধোঁকা: আফগান সংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন-আফগান দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি আসলে আমেরিকার একটি ধোঁকা ছিল বলে মন্তব্য করেছেন মার্কিনপন্থী আফগান সংসদ সদস্য মুহাম্মাদ সিদ্দীক।

গতকাল বুধবার আফগানিস্তানের সংসদে এমন মন্তব্যই করেন ওই এমপি। তিনি বলেন, মার্কিন-আফগান দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি আসলে আমেরিকার একটি ধোঁকা ছিল। এভাবে তাদের চলে যাওয়াটা আসলে একটি দায়িত্বজ্ঞানহীন কাজ। আমরা তাদের কাছে মোটেও তা আশা করিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানের সঙ্গে ওই নিরাপত্তা চুক্তি করেছিল। গত শুক্রবার মধ্যরাতে আমেরিকান সৈন্যরা আফগানিস্তানের বাগরামে তাদের গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে।

রাতের অন্ধকারে মার্কিনপন্থী আফগান সরকারের বাহিনীকে কিছু না জানিয়েই তারা চলে গেছে বলে জানান ওই ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি।

তিনি বলেন, আমেরিকানরা শুক্রবার রাত ৩টার সময় সেখান থেকে চলে যায়। আফগান সামরিক বাহিনী এর কয়েক ঘণ্টা পর তা জানতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ