রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

মুফতি তাকী উসমানীর উপর আবারো হামলা চেষ্টা, ঘাতক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা তাকী উসমানীর উপর হামলার চেষ্টা করা হয়েছে। তবে তিনি নিরাপদ রয়েছেন।

আজ বৃহস্পতিবার করাচীর দারুল উলূম কোরঙ্গীতে ফজরের নামাজের পর হামলার চেষ্টা করা হয়।

জানা যায়, ফজরের নামাজের পর হামলাকারী মুফতি তকি উসমানীর সঙ্গে কথা বলার জন্য আসেন। কথা বলার সময় হামলাকারী পকেট থেকে ছুরি বের করেন। মুফতি তাকি উসমানীর সাথে থাকা গার্ড তাৎক্ষনিক হামলাকারীকে ধরে ফেলে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

এসএসপি কোরঙ্গি শাহ জাহান জানান, হামলাকারী গুলিস্তান-জৌহরের বাসিন্দা। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

মুফতি জোবায়েব জানান, ফজরের পর এক ব্যক্তি মুফতি তাকি উসমানীর সাথে দেখা করতে চান। ওই ব্যক্তি বলেন, তিনি দূর থেকে এসেছেন। মুফতি তাকি উসমানীর সাথে জরুরি কথা বলতে চান।

উল্লেখ্য, দুই বছর পূর্বে মার্চ মাসে দারুল উলূম করাচিতে মুফতি তকি উসমানীর গাড়িতে হামলা চালানো হয়। গাড়িতে তিনি, তার স্ত্রী ও দুই নাতি-নাতনিও ছিলেন। হামলায় তার দুইজন গার্ড শহীদ হয় এবং বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আমির শেহাব ও মুফতি তাকী উসমানী আহত হন।

সূত্র: সামা নিউজ, ডেইলি পাকিস্তান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ