রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

ভারতে বেড়েছে করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ কমছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল চার লাখ ৫ হাজার ৯৩৯ জনে। বৃহস্পতিবার দেশটিতে ৮১৭ জনের মৃত্যু হয়েছিল।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার মানুষ। তবে দৈনিক সংক্রমণ সামান্য কমেছে।

এর আগে বৃহস্পতিবার ৪৫ হাজার ৮৯২ জন, বুধবার ৪৩ হাজার ৭৩৩ জন এবং মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবারের পর থেকে টানা তিন দিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ