শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পানিতে ডুবে এক মাদরাসার ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরে বন্ধুদের সঙ্গে বর্ষার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। তার নাম-মো. সিয়াম (১৫)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন নোয়াগাঁও ষ্টেশন রোড এলাকার আব্দুর রবের ছেলে এবং স্থানীয় নেছারিয়া মাদ্রাসার ছাত্র।

ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের লীডার আব্দুল জলিল ও নিহতের স্বজনরা জানান, রবিবার দুপুর ১২টার দিকে বর্ষার পানিতে গোসল করতে ৩/৪ জন বন্ধুর সঙ্গে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন চিলাই নদীর শাখা ইছালী খালে যায় সিয়াম। সেখানে বন্ধুদের সঙ্গে ব্রীজের পাশে গভীর পানিতে নামার সঙ্গে সঙ্গেই তলিয়ে যায় সে।

এসময় অন্য বন্ধুরা পাড়ে উঠে এলেও তার খোঁজ পাওয়া যায় নি। বন্ধুরাসহ স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায় নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের ডুবুরীরা বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে বিকেল পৌণে ৩টার দিকে পানির নীচ থেকে সিয়ামের মৃতদেহ উদ্ধার করেন। সে সাঁতার জানতো না।

ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় সে গভীর পানিতে তলিয়ে মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ