রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪০ লাখ ৬৫ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪০ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৮৫ লাখেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ১০১ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮ হাজার ১২১ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ৬৫ হাজার ৩২৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৯৪৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ২৪ লাখ ৬ হাজার ২৬৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ৭ হাজার ৪১৩ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ৪৩৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৯৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১১ হাজার ৪৩৯ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৯২৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ