শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: জামিন পেলেন কারখানা মালিকের দুই ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রিমান্ড শেষে জামিন পেয়েছেন কারখানার মালিক এম এ হাসেমের দুই ছেলে। তবে হাশেমসহ বাকি ছয়জনকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এই আদেশ দেন।

এর আগে চার দিনের রিমান্ড শেষে সেজান সুজ কারখানার মালিকসহ আটজন আসামিকে আদালতে তোলা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করে বলেন, আট আসামির দুইজনকে জামিন দিয়েছেন আদালত। বাকি ছয়জনকে কারাগারে পাঠানো হয়।

জামিনপ্রাপ্তরা হলেন এম এ হাসেমের ছেলে তাওসীব ইব্রাহীম (৩৩) ও তানজীম ইব্রাহীম (২১)।

এর আগে গত ১০ জুলাই এ দুইজনসহ এম এ হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), শাহান শাহ আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয়। সেদিনই তাদের চারদিন করে রিমান্ডে নেয়া হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় ২৯ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

এ ঘটনায় রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর নাজিম উদ্দিন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ