রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

উত্তরপ্রদেশে লরিচাপায় ১৮ শ্রমিক নিহত, আহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার গভীর রাতে লরিচাপায় কমপক্ষে ১৮ শ্রমিক নিহত এবং ২৪ জন আহত হয়েছে। উত্তরপ্রদেশে বারাবঁকীতে অযোধ্যা-লাখনৌ জাতীয় সড়কে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘনাটি ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, রাম সানেহি ঘাট থানার অদূরে বেপরোায়া গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে।

সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। তাদের ওপর দিয়েই চলে যায় লরিটি।

পুলিশ আরও জানিয়েছে, ওই বাসটি ১৪০ জন শ্রমিক নিয়ে হরিয়ানার পালওয়াল থেকে বিহার যাচ্ছিল। লাখনৌ ঢোকার ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে যান্ত্রিক ত্রটি দেখা দেয় বাসটিতে।

এ সময় মেরামতের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। বাসে আসা শ্রমিকরা বাসের সামনে রাস্তায় ঘুমোচ্ছিলেন। সে সময়ই ঘটে এই ভয়ানক দুর্ঘটনা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ