রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সোনার দোকানে আগুন, অক্ষত পবিত্র কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিশরের আল-আরিশ শহরের একটি সোনার দোকানে আগুন লেগে সবকিছু পুড়ে গিয়েছে, তবে পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ রয়েছ।

মিশরের উত্তরাঞ্চলীয় সিনাইয়ের আল-আরিশ শহরের আল-সাঘা রোডের একটি সোনার দোকানে অগ্নিসংযোগের ফলে পবিত্র কুরআনের এক খণ্ড পাণ্ডুলিপি ব্যতীত সবকিছু পুড়ে যায়।

এই অগ্নিকাণ্ডে দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে; তবে ছাই হওয়া জিনিসপত্রের মধ্য থেকে অক্ষত অবস্থায় পবিত্র কুরআনের এক খণ্ড পাণ্ডুলিপি উদ্ধার করা হয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের আল-আরিশ শহরের এই সোনার দোকানে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি; সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সময়মত ঘটনাস্থলে নাগরিক প্রতিরক্ষা বাহিনীর আগমনের ফলে আগুন আশেপাশের দোকান ও বাড়িতে ছড়িয়ে পড়েনি। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ