মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

আল্লামা নূরউদ্দীন গহরপুরী রহ.-এর সহধর্মিণীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাফেজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর সহধর্মিণী ও মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ-এর মা  ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ মাগরিব গহরপুর মাদরাসা মাঠে মুহতারামার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার ( ২৯ জুলাই) সকাল ১১ টার কিছু পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন শায়খুল হাদীস আল্লামা হাফেজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর ছেলে মাওলানা মুসলেহুদ্দীন রাজু।

এর আগে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে।

আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর সহধর্মিণী ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আলেমরা। মরহুমার রূহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ