রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

করোনায় আক্রান্ত মরিয়ম নওয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। তার দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য জানিয়েছেন। খবর দ্যা ডনের।

মরিয়ম নওয়াজ নিজেও এক ট্যুইটারবার্তায় করোনায় আক্রান্তের কথা সবাইকে জানিয়েছেন। বর্তমানে তিনি কোয়ারেণ্টাইনে আছেন। তাবে তার শারীর অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে গত ২৫ জুলাই অনুষ্ঠিত ভোটে নির্বাচনী প্রচারাভিযান চালাতে গিয়ে ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত হন তিনি।

পরে নমুনা পরীক্ষা করে বুধবার তার করোনা ধরা পড়ে। পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট ও মরিয়ম নওয়াজের চাচা শেহবাজ শরিফ তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত মে মাসের পর এই প্রথম দৈনিক সংক্রমণ ৪ হাজার পার হলো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ