রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

তুরস্কে দাবানলে পুড়ে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের বিভিন্ন এলাকায় বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়েছে। সেদিন থেকে এখনও জ্বলছে তুরস্কের ডজনখানেক বন।  ইতোমধ্যে বেশ কয়েক জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত দেশটিতে দাবানলে পুড়ে মারা গেছে চারজন।

শুক্রবার তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়, বুধবার, বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবারও তুরস্কের ডজনখানেক বনে এখনও আগুন জ্বলছে।  অত্যন্ত গরম আবহাওয়া এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

পর্যটকদের পছন্দের জায়গা দেশটির দক্ষিণাঞ্চলে কেউ আগুন লাগিয়েছে কিনা তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে দাবানলে চারজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে পর্যটকদের কাছে অবকাশযাপনের জন্য আকর্ষণীয় স্থান মুওলা প্রদেশের মারমারিসে দমকল বাহিনীর কর্মকর্তাদের সহযোগিতা করার সময়। বাকি তিনজনের মৃত্যু হয়েছে আনতালিয়ায়।

দেশের প্রায় ৬০টি বনে গত দুদিনে আগুন ছড়িয়ে গেছে। এর মধ্যে ৪৩টি বনের আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকলকর্মীরা। চার হাজারের মতো দমকলকর্মী, তিনটি প্লেন, ৩৮টি হেলিকপ্টার, শতাধিক অগ্নিনির্বাপণ গাড়ি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ