শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বরগুনায় করোনার টিকা সংরক্ষণের ফ্রিজে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনায় করোনার টিকা সংরক্ষণের দুটি ডিপ ফ্রিজে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের ওই ফ্রিজ দু’টিতে আগুন লাগে।

এটি দুর্ঘটনা না নাশকতা প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দু’টিতে কোনো টিকা ছিল না বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

বরগুনার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুহা. খোর্শেদ আলম জানান, সিভিল সার্জনের কার্যালয়ে আগুনের শিখা দেখতে পেয়ে একজন পথচারী ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে করোনার টিকা সংরক্ষণের দুটি ফ্রিজ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, সৌভাগ্যক্রমে ফ্রিজ দু’টিতে কোনো টিকা ছিল না। তবে আগুন লাগার ঘটনা তদন্ত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ