শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শিল্পকারখানা খোলার ঘোষণায় দৌলতদিয়া ঘাটে কর্মজীবী মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল রোববার থেকে সব রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণা দেওয়ায় ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী নারী-পুরুষ।  শনিবার সকালে রাজাবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক।

সরেজমিনে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরিঘাটের পন্টুনে হাজার হাজার মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। স্বাস্থ্যবিধি  মানার কোনো বালাই নাই। কড়া রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ফেরির জন্য অপেক্ষায় করছেন।

ঢাকাগামী যাত্রী আমির হোসেন যুগান্তরকে বলেন, আমি ঝিনাইদহ থেকে এসেছি। পথে পথে ভোগান্তি নিয়ে সকাল ৬টায় দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছেছি। ভিড়ের কারণে এখনও ফেরিতে উঠতে পারিনি।

ঢাকায় একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন সোহাগ মোল্লা। তিনি এসেছেন পাংশা থেকে। সকাল থেকেই ঘাটে ফেরির  জন্য অপেক্ষা করছেন।

তিনি বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কলকারখানা খোলার ঘোষণায় চাকরিতে যোগ দিতে ঢাকায় যেতে হচ্ছে। কিন্ত ঘাটে  ফেরিতে যাত্রীদের কারণে ভোগান্তি নিয়ে অপেক্ষা করছি। ফেরিতে ভিড়ের কারণে ঢাকায় যাওয়া মুশকিল হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন,  এই নৌরুটে ছোট বড় মিলে ৯টি ফেরি চলাচল করছে। তবে যাত্রীদের চাপ অনেক বেশি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ