রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে জেরুসালেমে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী জেরুসালেমের শেখ জারা থেকে কয়েকটি মুসলিম পরিবারকে ইসরায়েলি বাহিনীর উচ্ছেদের তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ফিলিস্তিনিরা।

ইহুদিবাদী দেশটির নিম্নআদালত ইতোমধ্যে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদের পক্ষে রায় দিয়েছে। খবর স্পুটনিকের।

এ ব্যাপারে আগামী ২ আগস্ট ইসরায়েলের সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার থেকে জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসার সামনে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছেন শেখ জারার বাসিন্দাসহ ফিলিস্তিনিরা।

এ বিয়ষটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসে গত মে মাসে ইসরায়েল-হামাস ১১ দিনের যুদ্ধের ঘটনায়।

সেই সময় কট্টর ও উগ্রপন্থি ইহুদিরা ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগিতায় শেখ জারায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে মানবাধিকার কর্মীসহ সাধারণ ফিলিস্তিনিরা এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।

প্রচণ্ড প্রতিরোধের মুখে পিছু হটলেও ইসরায়েল ব্যাপক ধরপাকড় ও হামলা চালায় ফিলিস্তিনিদের ওপর।

শুধু তাই নয়, সেনাবাহিনীর ছত্রছায়ায় আল-আকসায় মুসল্লিদের ওপর বর্বতা চালায় উগ্রপন্থি ইহুদিরা।

ফলে যুদ্ধে জড়ায় হামাস। ফিলিস্তিনি আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ ২৭০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী।

পরে এ ঘটনার জন্য ইসরাইলকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ