রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে মার্কিন বাহিনীকে সহায়তা করা আফগান দোভাষীদের প্রথম দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীকে সহায়তা করা আড়াই হাজার দোভাষীকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রে পৌঁছেছে প্রায় ২০০ দোভাষী ও তাদের পরিবারের সদস্যদের প্রথম দল।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার সকালে দোভাষী ও তাদের পরিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তাদেরকে ভার্জিনিয়ার ফোর্ট লি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা প্রায় এক সপ্তাহ থাকবেন বলে মনে করা হচ্ছে । এ সময়টিতে তাদের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করা হবে।

২০০৮ সাল থেকে প্রায় ৭০ হাজার আফগান নাগরিককে ‘বিশেষ অভিবাসী ভিসা’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করা হয়েছে। এবারও সেই ভিসা কর্মসূচির আওতাতেই আফগান দোভাষীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হচ্ছে।

২০০১ সাল থেকে আফগান যুদ্ধ চলাকালে যারা যুক্তরাষ্ট্র সরকার বা মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছে তাদের জন্য এই ‘বিশেষ অভিবাসী ভিসা’ কর্মসূচি চালু করেছে ওয়াশিংটন।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ভিসা আবেদনকারীদের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ২০ হাজারের ওপরে। তার মধ্যে অর্ধেকেরই এখনও ভিসা প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হওয়া বাকি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ