মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

তাহাজ্জুদের অজু করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নামাজের জন্য অজু করতে গিয়ে কক্সবাজারের পেকুয়ায় নুরনেছা নামে সত্তোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফজরের আগে তাহাজ্জুদ নামাজের অজু করতে গিয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা গেছেন ওই বৃদ্ধা।

মঙ্গলবার (৩ আগষ্ট) ভোরে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। নুরনেছা ওই গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী।

নিহতের ছেলে কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর রাত ৪টার কিছু আগে মা তাহাজ্জুদ ও ফজরের নামাজের অজু করার জন্য পুকুরে যান। এরপর বেশ কিছুক্ষণ সময় পার হলেও তিনি ঘরে না আসায় পরিবারের সবাই মিলে মাকে খুঁজতে বের হই।

খোঁজাখুঁজির এক পর্যায়ে মাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই। উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ