রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

বাংলাদেশ সীমান্তে ২ মাসের কারফিউ দিল আসাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ সীমান্তবর্তী কাচার জেলায় টানা দুই মাস রাত্রিকালীন কারফিউ জারি করেছে আসাম কর্তৃপক্ষ। গত মঙ্গলবার থেকেই এ বিধিনিষেধ কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কাচার জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জাল্লি ১৪৪ ধারা জারি করে ঘোষণা দিয়েছেন, ওই এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটারের মধ্যে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না।

ভারতীয় কর্মকর্তাদের দাবি, বাংলাদেশ থেকে ‘অননুমোদিত পণ্য, গবাদিপশু ও দুর্বৃত্ত’ প্রবেশ প্রতিরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

রাত্রিকালীন কারফিউ জারির ফলে সুরমা নদীর ভারত-নিয়ন্ত্রিত তীরে রাতের বেলা সবধরনের চলাচল পুরোপুরি নিষিদ্ধ। নদীটিতে মাছধরা নৌকা চলাচলেও বিধিনিষেধ থাকবে। তবে কাটিগোরা সার্কেল অফিসার চাইলে স্থানীয়দের মাছ ধরার অনুমতি দিতে পারেন। সেক্ষেত্রে কাচার জেলা ম্যাজিস্ট্রেট ও ঢোলছেড়া বিএসএফ কম্যান্ড্যান্টের অনুমতির একটি অনুলিপিও সঙ্গে রাখতে হবে।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পাঁচ কিলোমিটারের মধ্যে কাচার জেলায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কেউ গাড়ি, ঠেলাগাড়ি বা রিকশায় করে চিনি, চাল, গম, ভোজ্যতেল, কেরোসিন বা লবণ পরিবহন করতে পারবে না। তবে কাটিগোরা সার্কেল অফিসার প্রয়োজনবোধে জায়গাবিশেষ কড়াকড়ি শিথিল করতে পারেন।

রাজ্য ও কেন্দ্রীয় সরকরারের কর্মকর্তা-কর্মচারীরা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন। এলাকাটিতে অন্তত দুই মাস রাত্রিকালীন কারফিউ থাকবে বলে জানানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ