রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালির দক্ষিণ-মধ্যাঞ্চলে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য অধিদফতরের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার মালির দক্ষিণ-মধ্যাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটিতে পণ্যের পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিকও ছিলেন বলে জানা যায়।

দেশটির জাতীয় গণমাধ্যম ওআরটিএম এক প্রতিবেদনে বলছে, হঠাৎ একটি টায়ার বিস্ফোরিত হলে তাৎক্ষনিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাক চালক। এ সময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি বাসের সামনে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের সামনে অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদুন মামুনি জানান, এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে গত সোমবার আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হন। সূত্র: রয়টার্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ