রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

‘করোনা মহামারির মতো দাবানলও বিশ্বের জন্য হুমকি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের বিভিন্ন প্রদেশে। ‍আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বললেন, করোনা মহামারির মতো দাবানলও বিশ্বের জন্য হুমকি।

বুধবার তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আনাদোলুর।

টিভিতে সরাসরি প্রচারিত এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, পুরো বিশ্ব এখন এ চ্যালেঞ্জ মোকাবিলা করছে, এটা সন্ত্রাসী ‘হুমকির মতো’।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, দেশে গত আটদিনে ১৮৭ জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে এখনও ১৫টি দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এরদোগান জানান, ৫১টি হেলকপ্টার ও ২০টি প্লেন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তুরস্কের গোয়েন্দা ও পুলিশ দাবানালের পেছনে কারও হাত রয়েছে কিনা তা খুঁজে বের করতে কাজ করছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট।

সরকারি তথ্যমতে, ২৮ জুলাই থেকে ছড়িয়ে পড়া দাবানলে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ