রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

নাইজেরিয়ায় সেনা অভিযানে ১১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ায় দক্ষিণাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক অভিযানে ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

চলতি বছর নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সহিংসতা বেড়ে যায়, এতে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ১২৭ জন সদস্য মারা গেছেন বলে দাবি করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে বায়াফরা আদিবাসী জনগণ (আইপিওবি)। হামলার পেছনে স্বাধীনতাকামী গোষ্ঠীর সামরিক শাখা ইস্টার্ন সিকিউরিটি নেটওয়ার্কের (ইএসএন) হাত রয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

যদিও আইপিওবি এই অভিযোগ অস্বীকার করেছে। অ্যামনেস্টির নাইজেরিয়ার পরিচালক ওসাই ওজিগো বলেন, দক্ষিণাঞ্চলের ইমো, আনামব্রা ও আবিয়া রাজ্যে নাইজেরিয়ান নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

এসব তথ্যে দেখা গেছে, গত মার্চ থেকে জুন পর্যন্ত নাইজেরীয় বাহিনীর হাতে ১১৫ জনের মৃত্যু হয়েছে। ইজেরিয়া পুলিশের মুখপাত্র ফ্রাঙ্ক এম্বা এএফপিকে বলেন, ‘আমি বিবৃতিটি দেখিনি, তাই এই বিষয়ে কোনো মন্তব্য করব না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ