শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

টিকা দেওয়ার কথা বলে ধর্ষণ ও শরীরে আগুন, প্রবাসীর স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলায় টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের পর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার দুপুরে টিকা দেওয়ার কথা বলে প্রবাসীর স্ত্রী পারভিন বেগমকে (৩০) বাড়ি থেকে ডেকে আনে তার শ্বশুরবাড়ির লোকজন। পরে রাতে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের পর পেট্রল ঢেলে তার শরীরে আগুন লাগিয়ে দেয় তার দেবর।

এ ঘটনায় দেবরসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের সোবানপুর গ্রামের দানা মিয়ার মেয়ে পারভিন বেগমের সঙ্গে মরজাল এলাকার প্রবাসী জাকির হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ১০ বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

পারভিন বেগমের স্বামী প্রবাসের থাকার কারণে প্রায় সময়ই শ্বশুরবাড়ির লোকজন তার ও তার সন্তানের ওপর কারণে-অকারণে নির্যাতন করত। বছরখানেক আগে দেবর আলী হোসেন পারভিনের সন্তানের পায়ে দা দিয়ে কোপ দেয়।

নাতনির পায়ে কোপ দেওয়ার ঘটনায় পারভিনের বাবা দানা মিয়া থানায় একটি মামলাও করেছিলেন। এর পর থেকে শ্বশুরবাড়ির লোকজন মামলা তুলে নিতে পারভিনের ওপর চাপ প্রয়োগ করে আসছিল। এতে রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।

এতে পারভিন স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি সোবানপুরে গিয়ে উঠতে বাধ্য হন। এরই মধ্যে শনিবার টিকা দেওয়ার নাম করে পারভিনকে বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন শ্বশুরবাড়ির লোকজন ।

বিকালে দেবর আলী হোসেন, ননদের ছেলে শাহরিয়ার, ননদ তাসলিমা বেগম ও জা রহিমা বেগমের সঙ্গে শ্বশুরবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশা টিকা দেওয়ার উদ্দেশ্যে বের হন। এর কিছুক্ষণ পর তার চোখমুখ বেঁধে ফেলে তারা। রাতে তার দেবর কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে অটোরিকশা থেকে নামিয়ে তাকে ধর্ষণ করে।

পরে আবার অটোরিকশায় উঠিয়ে এদিক-সেদিক ঘুরতে থাকে। পরে রায়পুরা-বারৈচা সড়কের পাশে লোচনপুর এলাকার একটি বাঁশঝাড়ের পাশে নিয়ে যায়। সেখানে একপর্যায়ে তার দেবর তরল জাতীয় কিছু শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করà