রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

এবার ঐতিহাসিক গজনি দখলে নিলো তালেবানরা, ভাগাভাগির প্রস্তাব সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী গজনির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। এদিকে ক্ষমতার অংশীদার করতে তাদের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট আশরাফ গানির সরকার।

একজন নিরাপত্তা কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানান, রাজধানী কাবুল ও কান্দাহার প্রদেশের সংযোগ সড়কের প্রাদেশিক শহর গজনির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। তিনি বলেন, ব্যাপক লড়াইয়ের পর তারা সব ধরনের সরকারি ভবন ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘প্রাদেশিক গভর্নরের ভবনসহ সব স্থানীয় দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কর্মকর্তারা গজনি ছেড়ে কাবুল চলে গেছেন।’

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ১০টি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। সর্বশেষ তারা রাজধানী থেকে দেড়শ কিলোমিটার দূরের গজনি শহর দখলে নিয়েছে।

এছাড়া তালেবান যোদ্ধারা কান্দাহারের প্রধান কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে বন্দিদের মুক্ত করে দিয়েছে। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহর পুলিশ সদরদপ্তরও নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

এদিকে আফগান সরকারি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে তালেবানকে ক্ষমতার অংশীদার করার প্রস্তাব দিয়েছে সরকার।

কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ