রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ক্যাম্পে থাকা রোহিঙ্গা মুসলমানদের টিকা দেওয়ার পরিকল্পনা নেই মিয়ানমারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের রাখাইনের ক্যাম্পে থাকা রোহিঙ্গা মুসলমানদের কোভিড-১৯ টিকা দেওয়ার কোনো পরিকল্পনা দেশটির সরকারের নেই বলে জানিয়েছে সামরিক সরকারের নিয়োগপ্রাপ্ত রাখাইনের প্রশাসনিক কর্মকর্তা।

রাখাইনের সিতওয়ে শহরের প্রশাসক কাইয়ো লুইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রাথমিকভাবে ১০ হাজার ডোজ টিকা দেওয়া হচ্ছে। টিকা পাচ্ছেন বৃদ্ধ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারি-কর্মকর্তারা এবং বৌদ্ধ পুরোহিতেরা। পরে টিকা দেওয়ার পরিধি বৃদ্ধি করে জনসাধারণকেও অন্তর্ভুক্ত করা হবে। তবে সরকারের পরবর্তী পরিকল্পনায়ও রোহিঙ্গা মুসলমানদের নাম নেই বলে জানান কাইয়ো লুইন।

বৈষম্য কেন—এমন প্রশ্ন করা হলে, কাইয়ো লুইন জানান, তাঁরা কেবল সরকারের নির্দেশ পালন করছেন। এর বাইরে কোনো বিষয় তাঁদের জানা নেই।

রয়টার্সের খবরে বলা হয়, ২০১৭ সালে সামরিক অভিযান শুরু হলে, বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। অল্প সংখ্যক রোহিঙ্গা, যাঁরা দেশ ত্যাগ করতে পারেননি, তাঁরা সেখানে ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ