রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

হেলিকপ্টার বিধ্বস্ত: ৯ জনকে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ায় ১৬ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। তাদের ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সাতজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে দেশটির কামচাতকা উপদ্বীপের কাছের একটি লেকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জরুরি পরিসেবা জানিয়েছে, ভিটাজ অ্যারো কোম্পানির হেলিকপ্টারটিতে তিন ক্রু ও ১৩ যাত্রী ছিল। যাত্রীদের বেশিরভাগই পর্যটক।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে, হেলিকপ্টারটি মস্কো থেকে সেন্ট পিটার্সবাগ যাওয়ার সময় কামচাতকার কাছের একটি লেকে বিধ্বস্ত হয়।

এর আগে গত ৬ই জুলাই ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। এন-২৬ নামের ওই যাত্রীবাহী বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল।

পরবর্তীতে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ২৮ আরোহী ছিল যাদের মধ্যে ছয়জন ক্রু সদস্য। এছাড়া আরোহীদের মধ্যে এক বা দু'জন শিশুও ছিল। তার আগে প্রায় ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় রাশিয়ার অ্যান্তোভ এন-২৮ যাত্রীবাহী বিমান।

উড্ডয়নের পর সাইবেরিয়ার তোমস্ক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক সময় বিমান দুর্ঘটনার জন্য পরিচিত থাকলেও গত কয়েক বছরে রাশিয়া বিমান চলাচল সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু তারপরও সম্প্রতি বেশ কিছু বিমান দুর্ঘটনার কবলে পড়েছে দেশটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ