রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

১৬ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় ১৬ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো সাতজন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপদ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি এমআই-৮ মডেলের। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেটিতে ১৩ জন পর্যটক ও ৩ জন ক্রু ছিলেন। হেলিকপ্টারটি ক্রোনতস্কি নেচার রিজার্ভের কুরিল লেকে বিধ্বস্ত হয়।

এর আগেও চলতি বছরের জুলাই মাসে কামচাতকা উপদ্বীপে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হন। হেলিকপ্টারটিতে ২৮ জন আরোহী ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ