রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করবেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেছেন, পাকিস্তানকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করবে তার দেন। যাতে তালেবানের চলমান অগ্রযাত্রায় বর্ধিত অভিবাসন বন্ধ করা যায়। গত কয়েক দিনে তালেবানের একের পর এক এলাকা দখলের প্রেক্ষাপটে অনেক লোক উদ্বাস্তু হওয়ার পরিপেক্ষিতে এমন কথা বললেন তুর্কি প্রেসিডেন্ট।

এদিকে, গোটা আফগানিস্তান দখলে নিয়ে কাবুল অবরোধ করে রেখেছে তালেবান। চলছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তবে কোথায় গেছেন তা কেউ প্রকাশ করেনি এখনো। যাওয়ার আগে তার রাজনৈতিক নেতাদের হাতে ক্ষমতা দিয়ে গেছেন, যারা তালেবানের সঙ্গে আলোচনা করে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এগিয়ে নেবেন।

কাতার-ভিত্তিক আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, আফগানরা ব্যাপক হারে ইরান হয়ে তুরস্কে প্রবেশের চেষ্টা করছেন। এ অবস্থায় দেশটিতে স্থিতিশীলতা আনয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি, যাতে গণ-অভিবাসন বন্ধ করা যায়।

আলজাজিরা বলছে, নৌবাহিনীর একটি অনুষ্ঠান উপলক্ষে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করার সময় তিনি এসব কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ রয়েছে। এ জন্য তুরস্ক-পাকিস্তানের যৌথ সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং এ কাজ করতে তুরস্ক তার সব সম্ভাবনাকে কাজে লাগাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ