রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

আরতুগ্রুল গাজী খ্যাত এজিন আলতানকে এবার দেখা যাবে ঐতিহাসিক আরেকটি চরিত্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি বিশ্বব্যাপী সমাদৃত টিভি সিরিজ দিরিলিস আরতুগ্রুল- এর মুখ্য চরিত্রে অভিনয় করা আরতুগ্রুল গাজী খ্যাত এজিন আলতান দোজায়তানকে এবার দেখা যাবে উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস নির্ভর আরো একটি সিরিজে।

বিদেশি মিডিয়ার খবরে জানানো হয়েছে,  এজিন আলতান-এর নতুন এই প্রজেক্ট এর নাম বারবারোসা। এতে উসমানীয় সাম্রাজ্যের মুসলিম নৌবাহিনীর অনন্য ইতিহাস তুলে ধরা হয়েছে।

এই সিরিজে আরতুগ্রুল গাজী খ্যাত এজিন আলতানকে অভিনয় করতে দেখা যাবে হাইরেদ্দীন বারবারোসা চরিত্রে।

হাইরেদ্দীন বারবারোসা উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান, সুলতান সুলেমানের শাসনামলে উসমানীয় নৌবাহিনীর একজন অ্যাডমিরাল ছিলেন।

এ প্রসঙ্গে এজিন বলেন, তিনি বলেন ঐতিহাসিক এই সিরিজটি জন্য বিশেষ প্রস্তুতি চলছে।

তিনি আরো বলেন, হাইরেদ্দীন বারবারোসা সম্পর্কে তিনি অনেক পড়াশোনা করেছেন। এই চরিত্রে অভিনয়ের জন্য ঐতিহাসিক চরিত্রটি নিয়ে লেখা প্রায় চার থেকে পাঁচ হাজার পৃষ্ঠা পড়াশোনা করেছেন তিনি।

তিনি আরো বলেন,  ‘মহান এই চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে হয়েছিল; এজন্য আমি গত দশ মাস ধরে নিয়মিত ব্যায়াম করছি’।

সূত্র: ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ