রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

লেবাননে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত বেড়ে ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে নিহত বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন। এদের ১৭ জনের অবস্থা গুরুতর, তাদের জরুরিভিত্তিতে রক্ত প্রয়োজন বলে লেবানন রেডক্রস জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

লেবানন বর্তমানে তীব্র জ্বালানি সংকট চলছে। গত সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। হাসপাতালগুলো জ্বালানি সংকটের কথা জানিয়ে যে কোনো সময় তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে বলে সতর্ক করেছে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেন, আক্কারের হত্যাকাণ্ড বন্দরের হত্যাকাণ্ড থেকে আলাদা নয়।

এর মাধ্যমে এক বছর আগে বৈরুত বন্দরে হওয়া বিস্ফোরণের দিকে ইঙ্গিত করেছেন তিনি। এসব ঘটনার জন্য প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের দায় স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হারিরি।

আউনের প্রতিষ্ঠিত পার্টির বর্তমান প্রধান জিবরান বাসিল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ