রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

এবার ফ্রান্সেও ভয়ঙ্কর রূপ নিয়েছে দাবানল, জ্বলছে ৪০ কিলোমিটার বনভূমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক, গ্রিস, ইতালির পর এবার ফ্রান্সেও ভয়ঙ্কর রূপ নিয়েছে দাবানল। শুকনো গরম ও প্রবল হাওয়ায় দাবানল ছড়িয়ে পড়ছে বিস্তৃণ এলাকায়।

জানা গছে, দক্ষিণ ফ্রান্সের ৪০ কিলোমিটার বনভূমি জ্বলছে। ৭০০টি দমকল সেখানে আগুন নেভানোর কাজ করছে। ইতোমধ্যে ছয় হাজারের মতো স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এ দাবানলের সূত্রপাত হয়।

দমকল বিভাগের মুখপাত্র জানিয়েছেন, কোনও ঝুঁকি না নিয়ে ছয় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কারণে এখন পর্যন্ত কেউ মারা যায়নি বা গুরুতর আহত হয়নি।
বনভূমিতে আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। স্থানীয় মেয়র জানিয়েছেন, “আগুন এত দ্রুত ছড়াতে কখনও দেখিনি। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। শুকনো গরম। প্রবল হাওয়া বইছে। তাতে দ্রুত দাবানল ছড়াচ্ছে। বিমান থেকে পানি ফেলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।”

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এইরকম আবহাওয়াই থাকবে। ফলে দাবানল আরও ছড়াতে পারে।

এদিকে, দক্ষিণ ইউরোপ ও উত্তর আফ্রিকাও ভয়ঙ্কর দাবানলের কবলে পড়েছে। ইউরোপে একের পর এক দেশে এই দাবানল ছড়িয়েছে। আলজেরিয়াতে দাবানলের কারণে ৭৫ জনের মৃত্যু হয়েছে। গ্রিস, তুরস্ক, ইতালি ছাড়াও ইসরায়েলেও ছড়িয়েছে দাবানল। সূত্র: ডয়েচে ভেলে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ