রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

আফগান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়তে পারে: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্থান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা থাকলেও সে সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছেনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তালেবান কাবুল দখল করে নেওয়ায় দেশটিতে থাকা প্রায় ১৫ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত মার্কিন বাহিনী আফগানিস্তানে অবস্থান করবে। বুধবার সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সামরিক বিমানে করে মার্কিন নাগরিকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তালেবান শহর ও কাবুল বিমানবন্দরের আশেপাশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা চেকপোস্টগুলোতে বিমানবন্দরমুখী মানুষদের যেতে বাধা দিচ্ছে বলে জানা গেছে।

বাইডেন আরও জানান, ১০ থেকে ১৫ হাজার আমেরিকান নাগরিককে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে হবে। এছাড়াও আমেরিকার সেনাবাহিনীর অনুবাদক হিসেবে কাজ করা ৫০ থেকে ৬৫ হাজার আফগান নাগরিককেও সরিয়ে নেওয়া প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৬ হাজার মানুষকে আফগান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির রাজধানীর কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনার নিয়ন্ত্রণে আছে। কিন্তু তালেবান যোদ্ধারা চেকপয়েন্টগুলো ঘেরাও করে রেখেছে।

রবিবার থেকে আজ পর্যন্ত বিমানবন্দরে এবং এর আশেপাশে ১২ জনকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই গুলি বা স্ট্যাম্পের কারণে মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ