রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকুন: বিশ্ববাসীর প্রতি চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যখন তালেবানের পুনরুত্থান হয়েছে এবং ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে তখন চীনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো।

বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, বেশি চাপ সৃষ্টি না করে বরং ইতিবাচক দিকে পরিচালিত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আফগানিস্তানকে উৎসাহী করে তোলা উচিত। এ ধরনের মনোভাব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ‘ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্র’ হিসেবে আফগানিস্তানকে ব্যবহার করা থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিরত থাকা উচিত। এর পরিবর্তে বরং দেশটির স্বাধীনতা এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো দরকার।

এদিকে, একই দিনে তালেবানের মুখপাত্র সোহেল শাহিন চীনের রাষ্ট্র পরিচালিত সিজিটিএন টেলিভিশন চ্যানেলকে বলেছেন, আফগানিস্তানের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ার ক্ষমতাধর রাষ্ট্র চীন অবদান রাখতে পারে। সূত্র : পার্সটুডে

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ