রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

তালেবানদের কাছে আমরা আত্মসমর্পণ করেছি: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে এত দ্রুত সেনা প্রত্যাহারের ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অদক্ষতা হিসেবে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এ সিদ্ধান্তে ট্রাম্প হতভম্ব হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য অ্যালাবামার কালম্যান শহরে নিজ সমর্থকদের এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

সমাবেশে ট্রাম্প বলেন, আমি সত্যি হতভম্ব হয়েছি এ সিদ্ধান্ত দেখে। সম্ভবত এর আগে যুক্তরাষ্ট্র এ জাতীয় কোনো বিষয়ে এত অদক্ষতার পরিচয় দেয়নি। এ ঘটনাকে সেনা প্রত্যাহার না বলে, তালেবানদের কাছে আত্মসমর্পণ বলা যায়।

ট্রাম্প আরও বলেন, আমরা চাইলে সসম্মানে আফগানিস্তান থেকে বিদায় নিতে পারতাম এবং সেটিই উচিত ছিল। কিন্তু বাস্তবে যা ঘটেছে, তাতে আমরা সসম্মানে বিদায় নিয়েছি- তা বলার কোনো উপায় নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ